ওমানে মার্কিন হানায় তিন ভারতীয় র মৃত্যু, প্রধানমন্ত্রী কে আক্রমণ রাহুল গান্ধী, খাড়্গের

Spread the love

রোজদিন ডেস্ক: ওমান সাগরে মার্কিন হানায় তিন ভারতীয়র মর্মান্তিক মৃত্যু নিয়ে প্রধানমন্ত্রী কে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেসের শীর্ষ নেতারা।
রবিবার রাহুল গান্ধী সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী কে ফের “কম্প্রোমাইজড পি এম ” বলে ধিক্কার জানান। বলেন,তিন ভারতীয় নাবিক কে হত্যা করেও ওরা কোন ক্ষমা চায় নি। আমেরিকা এখন ও শুধু নির্দেশ ই দিয়ে যাচ্ছে। তাদের নির্দেশ অমান্য করা যাবে না বলে হুঁশিয়ারি ও দিয়েছে।
জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে ও এই বিষয়ে প্রধানমন্ত্রী র নীরবতা নিয়ে তীব্র সমালোচনা করেন। দেশ ঝুঁকবে না বলে প্রধানমন্ত্রী র বক্তব্য নেহাত ই কথার কথা বলে মনে করেন।
কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ও এই বিষয়ে প্রধানমন্ত্রী র ভূমিকা র তীব্র নিন্দা করেন।
জি সাত এর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী এখন ফ্রান্সে। আগামী বুধবার মার্কিন রাষ্ট্র পতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওখানে তাঁর দেখা, কথা হওয়ার সম্ভাবনা আছে। আমেরিকার দাদাগিরি নিয়ে প্রধানমন্ত্রী তাঁকে কিছু বলেন কিনা সারা দেশ এঝন সেদিকে তাকিয়ে বলে কংগ্রেস শীর্ষ নেতারা মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*