Asam CM এর সফরে অ্যাম্বুলেন্স যেতে বাধা, চার পুলিশ কর্মী সাসপেন্ড

Spread the love

রোজদিন ডেস্ক: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার শিলচর সফরকালে অ্যাম্বুলেন্স কে যেতে না দেওয়ায় চার পুলিশ কর্মী কে সাসপেন্ড করা হয়েছে।। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজে এর জন্য রোগী ও তাঁর পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন। কর্তব্যে গাফিলতির দায়ে চার পুলিশ কর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের ও নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
সমাজ মাধ্যমে অসমের মুখ্যমন্ত্রী জানান,তাঁর কনভয় যাওয়ার পথ করে দেওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্স কে আটকে দেওয়া হয়।।যা তিনি কোন ভাবেই মানতে পারেন না। তিনি রোগী ও তাঁর পরিবারের কাছে এর জন্য ক্ষমা প্রার্থনা করেন। একজন অসুস্থ মানুষের প্রাণের দামের থেকে কোন মুখ্যমন্ত্রী র যাওয়ার পথ সুগম করা ঠিক নয়। মুখ্যমন্ত্রী সহ ভি আই পি দের যাতায়াতের জন্য সাধারণ মানুষের যাতে কোন রকম অসুবিধা না হয়, সেই বিষয় টি দেখতে তিনি প্রশাসন কে কড়া নির্দেশ দেন। এই নির্দেশ না মানা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।
তাঁর এই ভূমিকায় খুশি আমজনতা।
উল্লেখ্য, দেশের বিভিন্ন রাজ্যে মুখ্যমন্ত্রী সহ ভি আই পি দের
যাতায়াতের পথ সুগম করতে ব্যবস্থা নেয় পুলিশ।। এর ফলে বহু সাধারণ মানুষ অসুবিধায় পড়েন।।অসমের মুখ্যমন্ত্রী এই বিষয়ে নজির সৃষ্টি করলেন বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*