রোজদিন ডেস্ক: রাজ্যের লাইব্রেরি গুলিতে আর এপাং, ওপাং, ঝপাং না, বিদ্যাসাগরের বই রাখুন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার মন্তব্য করেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি র লেখা এই কবিতা নিয়ে তাঁর এই কটাক্ষ।
উল্লেখ্য, তাঁর নিজের লেখা এই সব কবিতা, বিভিন্ন বই নিয়ে এক সময় গর্বিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। কৃতী পড়ুয়া দের উপহার দেওয়া, রাজ্যের লাইব্রেরি গুলিতে এই সব বই রাখা হোত।। বুধবার ঘাটালের সভা থেকে মুখ্যমন্ত্রী সাফ ইঙ্গিত দেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী র এই সব লেখা আর লাইব্রেরিতে রাখা হবে না। তিনি বিদ্যাসাগর সহ মনীষিদের বই রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন। বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে তাঁকে পরম শ্রদ্ধা জানিয়ে তাঁর জীবন দর্শনে আলোক পাত করেন। তাঁর স্মরণে একাধিক প্রকল্প হবে বলে ঘোষণা করেন।
প্রতি বছর বৃষ্টি তে ঘাটালের পরিস্থিতি উদ্বেগ জনক হয়ে ওঠে।। এইদিন ঘাটালের বন্যা পরিস্থিতি প্রতিরোধে প্রকল্প ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment