France Riots, ভারতীয় আন্দোলনকে টেনে রাহুল গান্ধীকে তোপ বিজেপি-র

Spread the love

রোজদিন ডেস্ক : 
গণআন্দোলনে অগ্নিগর্ভ ফ্রান্সের সঙ্গে ভারতের আন্দোলনকে টেনে কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধীকে তোপ দাগলো বিজেপি। তিনি দেশে জমানা বদলের জন্য নৈরাজ্য সৃষ্টির ছক কষছেন অভিযোগ করে তাঁকে বিশ্বাসঘাতক বলেও দাগিয়ে দিল তারা।
এক বিদেশি প্রচার মাধ্যমে দাবি করা হয়, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলনের সঙ্গে ফ্রান্সের গোলমালের যোগসূত্র আছে।
এই দাবিকে হাতিয়ার করে আজ বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া রাহুল গান্ধীকে নিশানা করে বলেন, বিরোধী নেতা দেশের সামনে নৈরাজ্য ও বিশ্বাসঘাতকতার আদর্শ পেশ করেছেন! দেশের দুর্ভাগ্য যে বিরোধী নেতা দায়িত্বহীন বলে তিনি মন্তব্য করেন। রাহুল গান্ধীকে তিনি মীরজাফর বলে তোপ দাগেন।
তাঁর দাবি, কিছু সংস্থা ফ্রান্স সহ নয়টি দেশে নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার জন্য সংগঠিত প্রতিবাদের ছক কষেছে। একে লাল-সবুজ প্রতিবাদের বাস্তুতন্ত্র (ইকোসিস্টেম) বলা যায়৷
এই প্রতিবেদনকে হাতিয়ার করেছেন বিজেপি নেতা প্রদীপ ভান্ডারী। তিনি সমাজ মাধ্যমে অভিযোগ করেন, ভারত, ফ্রান্স, আলবেনিয়া ইত্যাদি দেশে প্রতিবাদের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হচ্ছে।
গত বছর সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে এমনই এক সংস্থা প্রোগ্রেসিভ ইন্টারন্যাশনাল এর প্রতিনিধি দেখা করেন বলে তাঁর অভিযোগ। এতেই বোঝা যায় কংগ্রেস ও রাহুল গান্ধীকে বিদেশের গণতন্ত্র বিরোধী শক্তিই দূর থেকে নিয়ন্ত্রণ করছে। প্রতিবাদ আন্দোলনের সময়
এই সংস্থার সঙ্গে কংগ্রেসের কিসের বার্তা হয় তিনি প্রশ্ন তোলেন। তবে কি আগামী পয়লা নভেম্বরের সমাবেশ নিয়ে এই সব সংস্থার কাছে নির্দেশ আনতে রাহুল গান্ধী ভিয়েতনাম গেছেন? কংগ্রেস এই সবের উত্তর দিক বলে প্রদীপ ভান্ডারী দাবি করেন।
উল্লেখ্য, মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দেশব্যাপী যে প্রতিবাদের ঝড় উঠেছে, গেরুয়া শিবির এতে শঙ্কিত বলে বিরোধী নেতারা মনে করেন। তাঁরা এই সবের নেপথ্যে বিদেশি শক্তির জুজু দেখিয়ে দেশবাসীকে প্রতিবাদের পথ থেকে বিরত করতে চান বলে বিরোধী মহলের ধারণা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*