প্রতিবেদন: উৎসবের আবহে ফের আশঙ্কা। ভয়াবহ অগ্নিকাণ্ড মুম্বইয়ের বহুতলে। জানা গিয়েছে মুম্বইয়ের ভুলেশ্বর গলিতে থাকা একটি বহুতলে এদিন দুপুরের পর আচমকা আগুন লাগে। গোটা বাড়িতে কিছুক্ষণের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে। এই খবর ছড়িয়ে পড়তেই এই রাজ্যের একাধিক পরিবারে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে। কারণ, ওই বহুতলে এই রাজ্যের বাসিন্দা প্রায় ১০০০ জনেরও বেশি স্বর্ণশিল্পী ও শ্রমিক কাজ করেন। তারা বেশিরভাগই পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। খবর পেয়ে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছেছে। সর্বশেষ খবর, আগুন অনেকটা নিয়ন্ত্রনে এলেও পুরোপুরি নেভেনি। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। তবে বাড়িতে থাকা শ্রমিকরা কোথায়, কী অবস্থায় আছেন, সেটা নিয়ে বিস্তারিত ভাবে কিছু জানা যায়নি।

Be the first to comment