অনুপ্রবেশকারীদের (Infiltrator) ভোটাধিকার দিতে চায় কংগ্রেস, তোপ অমিত শাহের

Spread the love

রোজদিন ডেস্ক : 
কংগ্রেস আগামী ত্রিশ বছরেও ক্ষমতায় আসতে পারবে না, তাই ভোট চুরি নিয়ে অভিযোগ করছে বলে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আজ তোপ দাগেন। বিরোধী নেতা রাহুল গান্ধীকেও নিশানা করেন তিনি। তাঁর চার দিনের ভিয়েতনাম সফর নিয়ে তীব্র কটাক্ষে বিঁধে বলেন, কেন তিনি এতবার বিদেশে যান, তার কোন ব্যাখ্যাও কোন দিন দেন না! তা ঠিক আছে, ওটা ওঁর ব্যক্তিগত জীবন! কিন্তু দিল্লিতে নামার পর উনি জেনে রাখুন যে আগামী ত্রিশ বছরেও কংগ্রেস ক্ষমতায় আসবে না। রাহুল গান্ধী ও কংগ্রেস অনুপ্রবেশকারীদের (Infiltrator) ভোটাধিকার দিতে চায় বলেও অভিযোগ করেন অমিত শাহ।
বলেন, বিজেপি ভোটে জিতেই চলেছে, এতে বিরোধীদের অসুবিধা হচ্ছে। তাই ভোট চুরির অজুহাত দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

আজ স্বরাষ্ট্রমন্ত্রীর জন্মদিন ছিল।এই উপলক্ষে দিল্লির যমুনা নদী পরিস্কারের জন্য
৮৯৪১ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেন তিনি। কংগ্রেস ও আপ-কে এক বন্ধনীতে রেখে অভিযোগ করেন, যমুনা নদীর এই হালের জন্য ওরাই দায়ী। আবর্জনা ফেলায় যমুনা নদী এত অপরিচ্ছন্ন হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*