নবান্নের আধিকারিক পরিচয় দিয়ে প্রতারণা!

Spread the love

রোজদিন ডেস্ক : তিনি নবান্নে খোদ মুখ্যমন্ত্রীর দফতরের আধিকারিক !! নানা সুযোগ সুবিধা পাইয়ে দিতে পারেন। এমনই পরিচয় দিয়ে প্রতারণার জাল বিছিয়েছিলেন নিউ টাউনের বাসিন্দা সৌরভ চ্যাটার্জি। বেশ কয়েকজনকে ফাঁদে ফেলে হাতিয়েহিলেন মোটা টাকাও। ব্যবহার করতেন সরকারি প্রতীক ও। ফেলো কড়ি, মাখো তেল প্রবাদের মত বিভিন্ন মানুষ জনকে টাকার বিনিময়ে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার ঢালাও প্রতিশ্রুতিও দিতেন। কেউ টাকা দিতে না চাইলে ভয় দেখাতেও ছাড়তেন না। তবে এই জারিজুরি আর চললো না। পরশু কলকাতার সাইবার অপরাধ থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। গতকাল সৌরভ চ্যাটার্জিকে গ্রেফতার করে পুলিশ। তখনই সামনে আসে তাঁর প্রতারণার জাল। ভূয়ো পরিচয়ের দায়-সহ তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে।
তাঁর কাছ থেকে রূপোর কয়েন, সোনা, বিভিন্ন ব্যাংকের চেক বুক ইত্যাদি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*