রোজদিন ডেস্ক : নন টেট শিক্ষকদের আর টেট না দেওয়ার দাবিতে বিক্ষোভে আজ সরগরম হল বিকাশ ভবনের কাছের রাস্তা। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির আহবানে এই বিক্ষোভ সমাবেশে বহু শিক্ষক অংশ নেন। সংগঠনের সাধারণ সম্পাদক আনন্দ হাণ্ডা, সভাপতি দিলীপ মাইতি প্রমুখ বক্তব্য রাখেন। রাজ্য সরকারকে নিশানা করে তাঁরা বলেন, শীর্ষ আদালতের রায়ে শিক্ষকদের পাশে না দাঁড়িয়ে তারা তড়িঘড়ি বায়োডাটা সংগ্রহের কাজ শুরু করেছে। এই রায় কার্যকর করলে বহু শিক্ষক চাকরি হারাবেন, বহু বিদ্যালয়ও বন্ধ হয়ে যাবে। অবিলম্বে শীর্ষ আদালতে রিভিউ পিটিশন দাখিল করতে ও শিক্ষকদের বায়োডাটা সংগ্রহ বন্ধ রাখার জন্য তাঁরা দাবি জানান।
পরে এই সব দাবিতে শিক্ষা কমিশনার, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে স্মারকলিপি দেন তাঁরা।

Be the first to comment