বিশেষ সক্ষমদের কর্মসংস্থানের উদ্যোগ

Spread the love

রোজদিন ডেস্ক : তাঁরা বিশেষ ভাবে সক্ষম। কিন্তু জীবন যুদ্ধের লড়াইয়ে পিছু হঠতে রাজি নয়। স্বনির্ভর হওয়ার দুরন্ত ইচ্ছা শক্তি নিয়ে তাঁরা এগোতে চান। এমনই বিশেষভাবে সক্ষমদের কর্মসংস্থান-এর উদ্যোগ নিল উত্তর ২৪ পরগণার জয়গ্রাম সোসাল ওয়েলফেয়ার সোসাইটি। ডঃ রেড্ডি ফাউন্ডেশনের সহযোগিতায় ১০০ জন বিশেষভাবে সক্ষম এই জব ফেয়ারে অংশ নেন। তাঁদের মধ্যে ৫১ জন বিভিন্ন সংস্থায় কাজের সুযোগ পেয়েছেন। মানবিক এই উদ্যোগে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম, সহ সভাপতি এসকেন্দার গাজি, ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ও সম্পাদক কল্যান সাহা, পিয়ার আলি গাজি, ডঃ রেড্ডি ফাউন্ডেশনের পক্ষে অরূপ চক্রবর্তী-সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*