RJD সুপ্রিমো লালুপ্রসাদকে রাহুল গান্ধীর ফোন!

Spread the love

রোজদিন ডেস্ক : বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে আসন বণ্টনের জট কাটাতে এবার RJD সুপ্রিমো লালুপ্রসাদকে ফোন করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। গুরুত্বপূর্ণ এই নির্বাচনের আর তিন সপ্তাহ বাকি থাকলেও মহাগটবন্ধনের দুই বড় শরিক কংগ্রেস ও RJD-র আসন সমঝোতা এখনও হয়নি। যা নিয়ে উভয়পক্ষই চিন্তিত।

সূত্রের খবর, প্রথম দিকে বেশি আসনের দাবি জানালেও এখন কংগ্রেস অনেকটাই নমনীয়। আরজেডি তাদের ৬১টি আসন দেওয়ার প্রস্তাবে তারা রাজি। তবে কয়েকটি কেন্দ্র নিয়ে টানাপোড়েন চলছে।  গতবার কংগ্রেস ৭০টি আসনে প্রার্থী দিয়ে ১৯টিতে জিতেছিল। এবার RJD প্রথমে তাদের ৫২টি আসন দিতে চাইলে দল রাজি হয় না।কংগ্রেসের বক্তব্য ছিল, রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা যেভাবে জনমানসে প্রভাব ফেলেছে,  এবার তাঁরা বেশি আসনে জিতবেন। শেষ অবধি ৬১ আসন নিতে রাজি হলেও কিছু কেন্দ্র নিয়ে টানাপোড়েন অব্যাহত। এই সব সমস্যা মেটাতে রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে লালুপ্রসাদকে ফোন করেন বলে প্রকাশ। উভয়পক্ষের আশা, সব কিছুই ভাল ভাবে মিটে যাবে।

এবারের বিহার নির্বাচনে প্রশান্ত কিশোরের দল জন সুরজ পার্টিও প্রার্থী দিচ্ছে। আসরে আছেন লালুপ্রসাদের বড় ছেলে তেজ প্রতাপও। ঘরে-বাইরে চাপের মুখে আরজেডি যত দ্রুত সম্ভব কংগ্রেস সহ শরিকদের সঙ্গে আসন রফায় আগ্রহী বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*