রোজদিন ডেস্ক, কলকাতা :- যাবতীয় উৎকন্ঠা উদ্বেগের অবসান ঘটিয়ে প্রায় ৯ মাস পর বুধবার ভোর সাড়ে ৩টে নাগাদ পৃথিবী স্পর্শ করলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর। তাঁদের এই সফল প্রত্যাবর্তনকে স্বাগত জানালেন ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
Welcome back, #Crew9! The Earth missed you.
Theirs has been a test of grit, courage and the boundless human spirit. Sunita Williams and the #Crew9 astronauts have once again shown us what perseverance truly means. Their unwavering determination in the face of the vast unknown… pic.twitter.com/FkgagekJ7C
— Narendra Modi (@narendramodi) March 19, 2025
বুধবার পৃথিবীতে ফিরতেই ‘ওয়েলকাম ব্যাক। গোটা বিশ্ব তোমাদের মিস করছিল’, সুনীতাদের উদ্দেশে এমনটাই লিখলেন ভারতের প্রধানমন্ত্রী। একই সঙ্গে, এই মহাকাশযাত্রা গোটা বিশ্বের বিজ্ঞানমহলকে ব্যাপকভাবে প্রভাবিত করবে বলেও আশা প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী। তিনি তাঁর এক্স হ্যান্ডেল পোস্টে লেখেন, ”তাদের এই যাত্রা ছিল মেধা, সাহস এবং মানবিক আত্মার অসীম শক্তির পরীক্ষা। সুনিতা উইলিয়ামস এবং মহাকাশচারীরা আমাদের আবারও দেখিয়েছেন যে অধ্যবসায়ের প্রকৃত অর্থ কী। অজানার মুখোমুখি হয়ে তাদের অটল সংকল্প কোটি কোটি মানুষকে চিরকাল অনুপ্রাণিত করবে।
মহাকাশ অনুসন্ধান হল মানবীয় সম্ভাবনার সীমাকে অতিক্রম করা, স্বপ্ন দেখার সাহস করা এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহস। সুনিতা উইলিয়ামস, একজন পথপ্রদর্শক এবং আইকন, তার পুরো কর্মজীবন জুড়ে এই চেতনাকে মূর্ত করে তুলেছেন।
আমরা তাদের নিরাপদে ফিরে আসা নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করা সকলের জন্য অত্যন্ত গর্বিত। তারা দেখিয়েছেন যে কী ঘটে যখন নির্ভুলতা আবেগের সাথে মিলিত হয় এবং প্রযুক্তি অধ্যবসায়ের সাথে মিলিত হয়।”
Welcome Sunita Williams and Butch Wilmore back to earth, finally and safely, after so many days.
Our daughter of India returns to us, and we are deeply deeply happy and elated. We are profoundly happy for Butch Wilmore also. Hail their courage, hail their return, hail human…
— Mamata Banerjee (@MamataOfficial) March 19, 2025
অন্যদিকে, সুনীতাদের সুষ্ঠুভাবে পৃথিবীতে ফিরে আসায় উচ্ছ্বসিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর এক্স হ্যান্ডেল পোস্টে লেখেন, ‘আমাদের মেয়ে ফিরে এসেছে। ভারতের কন্যার ফিরে আসায় আমরা ভীষণ ভীষণ উচ্ছ্বসিত। তাঁদের সাহসকে কুর্নিশ। আমরা বুচ উইলমোরের জন্যও অত্যন্ত খুশি। তাদের সাহসকে সালাম, তাদের ফিরে আসাকে সালাম, মানবীয় গৌরবকে সালাম! যারা তাঁদের সুরক্ষিতভাবে পৃথিবীতে ফিরিয়ে আনলেন তাঁদেরও ধন্যবাদ।’
সুনীতাদের সাফল্যে সমানভাবে আনন্দিত ও উচ্ছ্বসিত হয়ে রাহুল গান্ধীও তাঁদের অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন,’সুনিতা উইলিয়ামস, আমরা অত্যন্ত আনন্দিত এবং স্বস্তি বোধ করছি যে আপনি এবং আপনার সহকর্মী মহাকাশচারী বুচ উইলমোর নিরাপদে ফিরে এসেছেন। আপনার যাত্রা ছিল স্থিতিস্থাপকতা, সাহস এবং বৈজ্ঞানিক সাধনার প্রতি নিষ্ঠার এক অনন্য যাত্রা। আপনি যা অর্জন করেছেন তা মানুষের প্রচেষ্টার অসীম সম্ভাবনাকে প্রতিফলিত করে। আপনি বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের জন্য অনুপ্রেরণা, যার মধ্যে মহাকাশ অনুসন্ধানের স্বপ্ন দেখেন এমন অসংখ্য তরুণ ভারতীয়ও রয়েছেন।
আপনার এবং বুচ উইলমোরের স্বদেশে ফিরে আসার জন্য শুভকামনা।’
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ জুন নাসার বোয়িং ক্রু ফ্লাইটে চেপে মহাকাশে যান সুনীতা উইলিয়ামসরা। আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটদিনের মিশন হলেও, বোয়িং স্টারলাইনারে হিলিয়াম লিক করে। কন্ট্রোল স্থাস্টারে সমস্যা দেখা দেওয়ায় সুনীতা ও বুচ-কে মহাকাশে রেখেই ফিরে আসে বোয়িংয়ের ওই মহাকাশযান। এরপর কেটে গিয়েছে প্রায় ৯টা মাস। নানা পরিকল্পনা করা হলেও, বারবার পিছিয়ে যাচ্ছিল সুনীতাদের ঘরে ফেরা। শেষে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের ক্রু-৯ গিয়ে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে বুধবার ১৭ ঘন্টার যাত্রা শেষে সফলভাবে পৃথীবিতে ফিরিয়ে আনল সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে।

Be the first to comment