ঘরে ফিরছেন সুনীতা! শুভেচ্ছা জানিয়ে চিঠি মোদির, ভারতে আসার আমন্ত্রণ জানালেন

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ৯ মাস পর ঘরের মেয়ে ঘরে ফিরছেন। এর থেকে বড় আনন্দের খবর কিছু হতে পারে না। এই আবহে সুনীতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি ভারতে আসার আমন্ত্রণ জানালন মোদি।

আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীর উদ্দেশে পাড়ি দিয়েছেন সুনীতা উইলিয়মস ও বুচ উইলমোর। ভারতীয় সময় বুধবার রাত প্রায় সাড়ে তিনটে নাগাদ ফ্লোরিডার উপকূলের জলভাগেই অবতরণ করবে তাঁদের স্পেসএক্সের ড্র্যাগন যান। তাঁদের ফেরার অপেক্ষায় গোটা বিশ্ব। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারীকে আমন্ত্রণ জানালেন ভারতে আসার।
মোদী নিজের চিঠিতে লিখেছেন, ‘আমি ভারতবাসীদের তরফ থেকে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজ একটি অনুষ্ঠানে বিখ্যাত মহাকাশচারী মাইক ম্যাসিমিনোর সঙ্গে দেখা করেছি। আমাদের কথোপকথনের সময় আপনার প্রসঙ্গ উঠে আসে। আপনাকে নিয়ে ভারতবর্ষ কতটা গর্বিত তা বলে বোঝাতে পারব না। এই আলাপচারিতার পর আমি চিঠি লেখা থেকে নিজেকে বিরত করতে পারিনি। যখনই আমি আমেরিকার রাষ্ট্রপতিদের সঙ্গে দেখা করেছি, আপনাকে নিয়ে কথা হয়েছে। ১৪০ কোটি দেশবাসী আপনাকে নিয়ে সব সময় গর্ববোধ করে। আপনার কাজ আমাদের অনুপ্রেরণা দেয়।’


সুনীতার সুস্বাস্থ্য কামনা করে প্রধানমন্ত্রী আরও লেখেন, ‘আপনি হাজার হাজার মাইল দূরে থাকলেও আপনি আমাদের অন্তরের কাছাকাছি রয়েছেন। আপনার স্বাস্থ্য যেন ভালো থাকে সেজন্য দেশবাসী প্রার্থনা করছে। আপনার মা বনি পাণ্ড্য আপনার ফেরার অপেক্ষায় বসে রয়েছেন। দীপকভাইও হয়তো স্বর্গ থেকে আপনাকে আশীর্বাদ করছেন। আপনি ফিরে আসার পর দেখা করার ব্যাপারে উৎসাহী। ভারতকে গর্বিত করেছে যে সব মেয়েরা তাঁদের মধ্যে আপনি একজন।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*