১০০ দিনের বদলে ১৫০ দিন, মজুরি ৪০০ টাকা করার দাবি তুললেন সংসদে সোনিয়া

Spread the love

রোজদিন ডেস্ক , কলকাতা:- প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ইউপিএ সরকারের আমলে তৈরি মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন বা মনরেগা প্রকল্প ধ্বংস করে দিচ্ছে বিজেপি সরকার রাজ্যসভায় দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী। পাশাপাশি এদিন কংগ্রেস নেত্রী দাবি তোলেন ১০০ দিনের কজের মজুরি ৪০০ টাকা করা হক এবং ১০০ দিনের বদলে ১৫০ দিনের কাজ নিশ্চিত করা হক।

মঙ্গলবার রাজ্যসভায় জিরো আওয়ারে সংসদে ফের একবার মোদী সরকারকে তোপ দাগতে ছাড়লেন না কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। গ্রামে কর্মসংস্থান তৈরির স্কিম মনরেগা তে বাজেটের কাটছাঁট ঘিরে এদিন মোদী সরকারের বিরুদ্ধে সংসদের জিরো আওয়ারে সুর চড়ান সোনিয়া গান্ধী। নিজের বক্তব্যে সনিয়া বলেন, ২০০৬ সালে ইউপিএ সরকার মনরেগা প্রকল্পটি নিয়ে আসে গ্রামীণ কর্মসংস্থানের দিকে তাকিয়ে। আর তা কার্যত মশকরার খোরাকে পরিণত হয়ে গিয়েছে কয়েকজনের জন্য, বলে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ সোনিয়া।
এরপরই তিনি ১০০ দিনের কাজ সংসদে সরব হন। তিনি বলেন, ‘১০ বছরে ১০০ দিনের কাজে জন্য সর্বনিম্ন বাজেট বরাদ্দ করা হয়েছে।’ সোনিয়া আরও বলেন, ‘কেন্দ্রীয় সরকার মনরেগা প্রকল্পকে ধ্বংস করে দিচ্ছে। কেন্দ্রীয় বাজেটে গ্রামীণ মানুষের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। গ্রামীণ মানুষ যাতে অর্থনৈতিকভাবে সাবলম্বী হতে পারেন তার জন্য একশো দিনের কাজের সময় ১০০ দিন থেকে বাড়িয়ে ১৫০ দিন করা উচিত এবং দৈনিক মজুরি ৪০০ টাকা করা হোক।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*