রোজদিন ডেস্ক : নিজামের শহর হায়দ্রাবাদে গণেশ পুজোর লাড্ডু বিক্রি হল ২ কোটি, ৩১ লক্ষ ৯৫ হাজার টাকায়!! ১০ কিলো ওজনের এই লাড্ডু কেনার জন্য গতকাল রাত ৮ টা নাগাদ নিলাম শুরু হয়। বান্দলাগুডা রিচমন্ড ভিলাসের এই নিলাম দেখতে বহু উৎসাহি মানুষ উপস্থিত ছিলেন। ৮০ থেকে ১০০ জনকে নিয়ে গঠিত ৪টি দল এই উত্তেজনাপূর্ণ নিলামে অংশ নেন। রাত ১১টা অবধি তা চলে। দাম ওঠে ২ কোটি টাকার বেশি। গতবারও এই একই সংস্থা ১ কোটি ৮০ লক্ষ টাকা দিয়ে গণেশ পুজোর লাড্ডু কিনেছিল। এই পুরো টাকাই একটি দাতব্য প্রতিষ্ঠানে দেওয়া হয়। তারা গরিব শিশুদের পড়াশোনায় সহায়তা দেওয়া সহ নানা সামাজিক কাজ করে।
হায়দ্রাবাদের গত কয়েকদিন চলা গণেশ পুজোর সমাপ্তি ও রীতিমত আকর্ষণীয়। শুধু হুসেন সাগরেই ৫০ হাজার প্রতিমা বিসর্জন হয়েছে। শহরে বিসর্জন যাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যবহার করা হচ্ছে ড্রোনও।
প্রসঙ্গত এখন কলকাতা-সহ এই রাজ্যেও গনেশ পুজোর সংখ্যা বেড়েছে।

Be the first to comment