- নিয়োগ দুর্নীতি মামলায় আত্মসমর্পণ রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার । পরে ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন। ১৬ সেপ্টেম্বর পরবর্তী শুনানি।
- মালদার চাঁচলে পুলিশ বিজেপি ধস্তাধস্তি মারামারি রাতভর ধর্নায় সাংসদ খগেন মুর্মু অসুস্থ। তা সত্ত্বেও দেখা করলেন না আইসি।
- কালকে এসএসসি-র প্রথম পর্যায়ের অর্থাৎ নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা।
- এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার করলেন গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন। বললেন, আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে অর্থাৎ শুভেন্দু অধিকারীর অভিযোগকে নস্যাৎ করলেন।
- কালকে পরীক্ষা ঘিরে কড়া নিরাপত্তা বন্দোবস্ত । সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই পরীক্ষা। অ্যাডমিট ছাড়া ঢোকা যাবে না পরীক্ষাকেন্দ্রে বললেন সিদ্ধার্থ বাবু।
- পরীক্ষার সময় বেলা বারোটা থেকে একটা তিরিশ মিনিট হলেও দশটার মধ্যে হলে ঢুকে যেতে হবে।
- ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল ফোন, লগ টেবিল বা কোন ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়া যাবে না
- কালকে মোট ৬৩৬টি সেন্টারের ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ জন পরীক্ষার্থী বসবেন।
- ১৪ ই সেপ্টেম্বর ২ লক্ষ ৪৬ হাজার ৫০০ অর্থাৎ মোট প্রায় ৫ লক্ষ ৬৬ হাজার পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা দিচ্ছেন ১৪ তারিখ কেন্দ্র ৪৭৮টি।
- শেখ শাহজাহানের সন্দেশখালির বাড়িতে ও তার মেয়ের বাড়িতে সিবিআই। ইডি আধিকারিকদের ওপর হামলার পরিপ্রেক্ষিতে এই রেড।
- অসুস্থ অগ্নিমিত্রা পল ভর্তি একটি বেসরকারি হাসপাতালে। তৈরি হয়েছে মেডিকেল বোর্ড। স্থিতিশীল কিন্তু বিপদমুক্ত নন অগ্নিমিত্রা ।
- ২ সেপ্টেম্বর ক্যানিংয়ের তালদিতে চোর সন্দেহে পিটিয়ে খুনের হাড়হিম ঘটনায় কাসেম সিদ্দিকী ও পরেশ রাম দাস তৃণমূলের দুই নেতার ভেতর গোষ্ঠী কোন্দল স্পষ্ট। সাংগঠনিক নেতার সঙ্গে বিধায়কের গৃহযুদ্ধ। বিজেপির মুখে চওড়া হাসি ও ব্যঙ্গক্তি।
- অক্টোবরে গোটা দেশে শুরু এসআইআর।
- নিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে মুর্শিদাবাদের প্রভাবশালী ব্যক্তি ও এজেন্টরা।
- নিয়ম না মানলে উত্তরপত্র বাতিল, মন্তব্য এসএসসি চেয়ারম্যানের।

Be the first to comment