রোজদিন ডেস্ক: পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় চন্দ্র কোনা রোড এলাকায় এক আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দিয়ে। গত রবিবার শাসক দলের উদ্যোগে আয়োজিত এক জলসার আসর থেকে তাকে তুলে জঙ্গলে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। তাকে মুখ বন্ধ রাখার জন্য ভয় দেখানো হয় বলেও অভিযোগ।
এই ঘটনায় এখন অবধি তিন জনকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার ধৃতদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ৬/৭ জন এই নারকীয় নির্যাতনে জড়িত ছিল বলে অভিযোগ। নাবালিকা প্রচন্ড আতঙ্কিত হয়ে আছে। পুলিশ বাকি অভিযুক্তদের খোঁজ করছে।

Be the first to comment