আমরা শুধু মুখে বলি না, কাজেও করে দেখাই’, গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী

Spread the love

প্রতিবেদন: আমরা শুধু মুখে বলি না কাজেও করে দেখাই। সোমবার গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা খরচ করে রাজ্য সরকার এই সেতু তৈরি করছে। তিনি বলেন, আপনাদের জন্য এটা রাজ্য সরকারের উপহার। মুড়িগঙ্গা নদীর উপর এই সেতু গড়ে উঠবে। কাকদ্বীপের লট নং ৮ ও কচুবেড়িয়ার মধ্যে এই সেতু হবে হবে। যার দৈর্ঘ ৫ কিমি। ৪ লেনের এই সেতু হয়ে গেলে গঙ্গাসাগর যাত্রা অনেক মসৃণ হবে। এই উপহার পেয়ে খুশি সাগরের বাসিন্দারা। মুখ্যমন্ত্রীর ভাষায় মানুষ এবার বলবে, গঙ্গাসাগর বারবার। সেতু নিয়ে তিনি বলেন, আগে গঙ্গাসাগরের পরিকাঠামো ছিল খুব খারাপ। কিন্তু ২০১১ সালের পর থেকে এই গঙ্গাসাগরের জন্য প্রচুর উন্নয়ন করেছি আমরা। প্রতি বছর মন্ত্রীরা এই মেলার সময় দেখভাল করেন। মেলা এখন অনেক সুষ্ঠভাবে হয়। সেতু তৈরি হলে পর্যটকদেরও অনেক সুবিধা হবে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ হলে ত্রাণ সামগ্রী নিয়ে যেতে সুবিধা হবে প্রশাসনের। এছাড়াও এদিন সাগরে আরও ২০টি টুরিজম কটেজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তার নামকরণও করেন তিনি। নাম দেন গঙ্গান্ন। বলেন, কেমন নাম দিলাম, আমাদের আগে থেকে নবান্ন, সৌজন্য, সম্পন্ন, শুভন্ন্য, ঐকন্য, আপন্য, অরণ্য ছিলই, এবার সেই তালিকায় যোগ হল গঙ্গান্ন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*