বিধ্বস্ত গাজায় খুশির হাওয়া

Spread the love

রোজদিন ডেস্ক : দীর্ঘ দু-বছর পর যুদ্ধ বিধ্বস্ত গাজায় কিছুটা হলেও এখন খুশির হাওয়া। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব মেনে আপাতত যুদ্ধ বিরতিতে রাজী হয়েছে উভয় পক্ষই। হামাস এতে রাজী হওয়ায় বিধ্বস্ত গাজায় এখন খুশির হাওয়া। বহু মানুষ পথে নেমে একে স্বাগত জানাচ্ছেন। গত দু বছরে ইস্রায়েলের একের পর এক প্রাণঘাতী আক্রমনে তছনছ হয়ে গেছে ওখানকার জনজীবন। সর্বত্রই হাহাকার! তা সত্বেও আজ যুদ্ধবিরতির খবরে অনেকটাই স্বস্তিতে তাঁরা। অনেকেই হারিয়েছেন প্রিয়জনকে, হয়েছেন উদবাস্তু, তবু আশায় আছেন শান্তি ফেরার।
ট্রাম্পেরও আশা, আগামী সোমবার, মঙ্গলবার বন্দি মুক্তি শুরু হবে। এই মুহুর্তকে স্মরণীয় করতে ট্রাম্প নিজেও মধ্য প্রাচ্যে যাওয়ার কথা ভাবছেন বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*