রোজদিন ডেস্ক : বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের এসআইআর নিয়ে কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সারা বাংলায় দুর্যোগ চলছে। সামনে কালীপুজো, ছটপুজো এবং জগদ্ধাত্রী পুজো রয়েছে। চারিদিক জলে ডুবে রয়েছে। সেখানে সার্ভের নাম করে কমিশনের চারজন অফিসার বিএলআরওদের ডেকে থ্রেট করছে। হুকুম দিচ্ছে, বলছে, তাদের ইচ্ছেমত কাগজ তৈরি করতে হবে। বিহারে করতে পেরেছিলেন, কারণ সেখানে বিজেপির সরকার রয়েছে। কিন্তু বাংলা সম্পূর্ণ আলাদা। বাংলায় নানা ধর্ম, জাতি রয়েছে। তাদের কাছে এনআরসির নোটিশ পাঠানো হয়েছে।। এসআইআর শুরু করার আগে কোনও সার্ভে হয় না। ওটা শো অফ শুরু করেছে। ভোট যখন অ্যারাউন্স হয় তখন সেটা ইলেকশন কমিশনের অধীনে থাকে। কিন্তু এখনও ভোটের দিন অ্যানাউন্স হয়নি। কেন্দ্রীয় নির্বাচন কমিশনারকে বসিয়ে রেখে এখানে যে সিইও আছে তাকে দিয়ে কাজ করাচ্ছে। আশা করি তিনি বেশি বেড়ে খেলবেন না। তিনি নানা বিষয়ে দুর্নীতিগ্রস্ত। তিনি অফিসারদের বড্ড বেশি থ্রেট করছেন। অসমের সরকার কিভাবে বাংলার মানুষকে এনআরসি-র নোটিশ পাঠাতে পারে? প্রশ্ন তোলেন তিনি। আরও বলেন, বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি কিভাবে বলেন, দেড় কোটি ভোটারকে তৎকাল বাদ দিতে হবে? ইলেকশন কমিশনের কাছ থেকে আমরা নিরপেক্ষতা আশা করি। সরকার এবং বিরোধী দল মিলিয়ে গণতন্ত্র হয়। সাধারণ মানুষের নাগরিক অধিকার এভাবে কেড়ে নেওয়া যায় না।

Be the first to comment