কেন্দ্রীয় মন্ত্রীর পদে ইস্তফা জর্জ কুরিয়েনের

Spread the love

রোজদিন ডেস্ক: তাঁর রাজ্যসভার সাংসদ পদের মেয়াদ শেষ হওয়ায় কেন্দ্রীয় সংখ্যা লঘু দফতরের প্রতিমন্ত্রী জর্জ কুরিয়েন ইস্তফা দিয়েছেন।তাঁর ইস্তফা গ্রহণ করা হয়েছে বলে রাষ্ট্র পতি ভবন সূত্রে জানানো হয়েছে।
কেরলম বিধান সভা নির্বাচনে বিজেপি র ফল আশানুরূপ না হওয়ায় তাঁকে আর রাজ্যসভায় মনোনয়ন দেওয়া হয়নি বলে রাজনৈতিক মহলের খবর। আদতে কেরলমের বাসিন্দা জর্জ কুরিয়েন ২০২৪ সালের আগস্টে মন্ত্রী হন। দল তাঁকে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য করেছিল।
এবার প্রথম কেরলম বিধান সভায় তিন টি আসন পেয়েছে গেরুয়া শিবির। তা সত্বেও দল তাঁর কাজে খুশি নয় বলে ওয়াকিবহাল মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*