রোজদিন ডেস্ক: তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ। দলের ই একাংশ ক্ষমতা হারানোর নেপথ্যে তাঁকেই দায়ী করে। দলের এই বিপর্যয়ে ও তাঁর বিলাসিতা কমেনি বলে দলের অন্দরে গুঞ্জন কম না। আবার একাধিক দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তাঁর। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী র প্রিয় ভাইপো সাংসদ অভিষেক ব্যানার্জি। এবার চোখের চিকিৎসার জন্য ফের বিদেশে যেতে চান তিনি। উচ্চ আদালতের বিচারপতি সৌগত ভট্টাচার্য র নির্দেশে তাঁর পাসপোর্ট জমা রাখতে হয়েছে। বিদেশ যাত্রা র অনুমতি চেয়ে তিনি উচ্চ আদালতে বিচারপতি সৌগত ভট্টাচার্য র এজলাসে আবেদন জানিয়েছেন বলে সূত্রের খবর। আদালতে র অনুমোদন ছাড়া তিনি দেশ ছাড়তে পারবেন না।। নির্বাচনী প্রচারে ডি জে বাজানোর হুমকি, নির্বাচনের পর দলীয় বিধায়কদের সই জাল সহ নানা অভিযোগ তাঁর বিরুদ্ধে। এবার তিনি বিদেশে যাওয়ার অনুমতি পান কিনা সেদিকে নজর রাজনৈতিক মহলের।
২০১৬ সালে গাড়ি দুর্ঘটনায় চোখে আঘাত পান তিনি।।এর জন্য বিদেশে চিকিৎসা করাতে যান।

Be the first to comment