রোজদিন ডেস্ক :
মাদ্রাসা সহ শিক্ষকদের রাজ্য সরকারের স্বাস্থ্য বিমার আওতায় আনা নিয়ে আশার সঞ্চার হয়েছে।আজ বিচারপতি অমৃতা সিনহা এই বিষয়ে রাজ্য সরকারকে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সঙ্গে বসে চার মাসের মধ্যে শুনানি করার নির্দেশ দেন। এই রায়কে স্বাগত জানিয়েছেন এই সংগঠন।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, এর মাধ্যমে রাজ্য সরকার তাঁদের দীর্ঘ দিনের দাবি মেনে নেবে বলে তাঁরা আশা করছেন। তবে এতে
কোন সুফল না মিললে তাঁরা আবার আইনি পদক্ষেপ নেবেন।
উল্লেখ্য, মাদ্রাসা-সহ শিক্ষকদের রাজ্য স্বাস্থ্য বিমার আওতায় আনার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন তাঁরা। রাজ্য সরকারের কোন সাড়া না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। এবারও যদি এর ফয়সালা না হয় তাঁদের লড়াই চলবে বলে কিংকর অধিকারী জানান।

Be the first to comment