রোজদিন ডেস্ক :
রাজ্য সরকার দার্জিলিং-এর GTA-তে আইএএস স্ম্রুতিরঞ্জন মোহান্তি-কে প্রশাসক নিয়োগ করেছে৷
পালাবদলের পর গত জুন মাসে জিটিএ প্রধান অনীত থাপা পদত্যাগ করেন। তাঁর পর জিটিএ-র আরও দুই পদস্থ কর্মকর্তা ইস্তফা দেওয়ায় গত দু মাসের বেশি সময় জিটিএ-র মাথায় কেউ ছিলেন না। এই পরিস্থিতিতে GTA-র দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছিল। এই পরিস্থিতিতে রাজ্য সরকার সোমবার জিটিএ র প্রধান সচিব স্ম্রুতিরঞ্জন মোহান্তি কে প্রশাসক নিয়োগ করেছে।।
প্রসঙ্গত এর আগে কলকাতা পুরসভা সহ একাধিক পুরসভায় মেয়র, প্রধান সহ কর্মকর্তারা পদত্যাগ করায় রাজ্য সরকার প্রশাসক নিয়োগ করেছে। পুজোর পর কলকাতা পুরসভার নির্বাচন হওয়ার কথা।

Be the first to comment