প্রতিবেদন: রাজ্যপাট গেছে। দলও যেতে বসেছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ। এবার পড়ে থাকা অফিসটাও হাতছাড়া হতে বসেছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ৯ নম্বর ক্যামাক স্ট্রিট, (CAMAC STREET OFFICE) যে বাড়ি থেকে এতদিন তিনি রাজত্ব চালিয়ে এসেছেন, সেই বাড়ি থেকেই তাঁকে সমূলে উৎখাত করতে আদালতের দ্বারস্থ হলেন বাড়িমালিক রমাদেবী গোয়েঙ্কা। সেই আর্জি নিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। এই বাড়ির সপ্তম এবং অষ্টম তলায় রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর। ওই বাড়ির মালিক গোয়েঙ্কা পরিবার নিম্ন আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভাট্টাচার্যের এজলাসে মামলা দায়ের করেন। আবেদনে মালিক পক্ষ অভিযোগ করেছে, ক্যামাক স্ট্রিটের বাড়ির ওই দুটি তলা অভিষেক বন্দ্যোপাধ্যায় জোর করে দখল করে রেখেছেন। বাড়ি ছেড়ে দেওয়ার জন্য যুব তৃণমূলকে আগেও নোটিস পাঠায় তারা। ভাড়া সংক্রান্ত জটিলতা নিয়ে বাড়ির মালিকেরা তারপরে নিম্ন আদালতে মামলাও করেন। আদালত তখন স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয়। নিম্ন আদালতের সেই অন্তর্বতীকালীন স্থগিতাদেশকে এবার চ্যালেঞ্জ করে হাইকোর্টে আর্জি জানাল বাড়ি মালিক গোয়েঙ্কা পরিবার।

Be the first to comment