পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. খারাপ আবহাওয়ার জন্য কালিম্পংয়ে নামতে পারেনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চপার। কালিম্পং থেকে শিলিগুড়ি ফিরে আসে চপার। এরপর উত্তরকন্যা থেকে কালিম্পংবাসীকে ভার্চুয়ালি বার্তা দেন মুখ্যমন্ত্রী।
  2. কালিম্পংয়ের উন্নয়নে একাধিক পদক্ষেপ করার কথা জানান। কালিম্পংয়ে মেডিক্যাল কলেজ হবে বলে বার্তা দেন তিনি। GTA-তে বরাদ্দ বৃদ্ধির কথা জানান। জিটিএ-তে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে জনতার টাকা যেভাবে লুঠ করা হয়েছে, তা তদন্ত করে দেখা হবে। গ্রেফতার করা হবে।
  3. পুজোর বেশ কিছুটা আগেই ২০ শতাংশ বোনাস ঘোষণায় স্বস্তি ফিরেছে চা শ্রমিকদের মধ্যে। পাহাড়, তরাই, ডুয়ার্সে চা বাগানের সংখ্যা প্রায় ২৭৫টি। শ্রমিকের সংখ্যা তিন লক্ষের বেশি।  শ্রমিকদের ২০ শতাংশ হারে বোনাস প্রদানের অ্যাডভাইজারি ঘোষণা করা হয়েছে।
  4. বাবার মৃত্যুর সময় মেয়ে বিবাহিত ছিলেন, কিন্তু পরবর্তীকালে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। শুধুমাত্র এই কারণে তাঁকে পারিবারিক পেনশন থেকে বঞ্চিত করা যাবে না। গুরুত্বপূর্ণ রায়ে এমনটাই জানাল ত্রিপুরা হাইকোর্ট। আদালতের স্পষ্ট বক্তব্য, পেনশন-সংক্রান্ত প্রযোজ্য নিয়মে এমন কোনও শর্ত নেই যে, পেনশনভোগী বাবার জীবদ্দশাতেই মেয়ের বিবাহবিচ্ছেদ হবে।
  5. জলপাইগুড়িতে সিপিএমের জেলা কার্যালয় সুবোধ সেন ভবনে ভাঙচুর, হামলা, অগ্নিসংযোগ। আর এই ঘটনায় অভিযোগের তীর এবিভিপি-র বিরুদ্ধে।
  6. ভাঙড়ে সিপিআইএম ও আইএসএফ কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে। ঘটনায় ধারালো অস্ত্রের কোপে আহত হয়েছেন দুই সিপিআইএম কর্মী। অভিযোগের তির আইএসএফ কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাঙড় ১ নম্বর ব্লকের দুর্গাপুর অঞ্চলের দুপজালি এলাকায়।
  7. রাজ্যে ২টি বিধানসভা আসন নন্দীগ্রাম ও জঙ্গিপুরে উপনির্বাচন রয়েছে ৬ অক্টোবর। নন্দীগ্রাম বিধানসভাকে পাখির চোখ করে ঝাঁপিয়ে পড়েছে রাজ্যে শাসকদল বিজেপি। দলীয় সংগঠনকে মজবুত করতে মঙ্গলবার নন্দীগ্রামে বিজেপির উপনির্বাচনে দায়িত্ব প্রাপ্ত নেতৃত্বরা বিশেষ বৈঠক করলেন।
  8. ডেঙ্গি মোকাবিলায় সাধারণ মানুষকে সচেতন করতে এ বার পথে নামলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার বাগুইআটিতে পথচলতি সাধারণ মানুষকে ডেঙ্গি প্রতিরোধে সচেতন করেন তিনি। হাতে প্ল্যাকার্ড নিয়ে চলল প্রচার। পাশাপাশি এলাকাবাসীর মধ্যে মশারিও বিতরণ করেন মন্ত্রী।
  9. বাঙালিকে ‘ভণ্ড’, ‘পাখণ্ডী’ বলার অভিযোগ। দুর্গাপুজো নিয়ে বাঙালির ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে মধ্যপ্রদেশের ধীরেন্দ্র শাস্ত্রী অর্থাৎ বাগেশ্বর বাবার বিরুদ্ধে ভবানীপুর থানায় এফআইআর কংগ্রেসের।
  10. কনস্ট্রাকশন কোম্পানির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি সংলগ্ন ভালোবাসা মোড় এলাকায়।
  11. সোনারপুর বাজারের একটি বহুতল আবাসনে মদ্যপ অবস্থায় ঢুকে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল এক আবাসিকের বিরুদ্ধে। ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করে প্রথমে বাদানুবাদ, এর পরেই পাথর দিয়ে হামলার অভিযোগ। ঘটনায় গুরুতর আহত হয়েছেন নির্মল শিকদার। বাবাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন তাঁর মেয়েও।
  12. বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের অন্তর্গত ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামাটি সংলগ্ন দামোদর নদ থেকে উদ্ধার হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি মর্টার শেল ।
  13. হুগলির আদি সপ্তগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায় একের পর এক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, একটি সোনার দোকান, মাল্টি জিম এবং একটি বাড়িতে দুঃসাহসিক চুরি হয়েছে। সোনার দোকান থেকে সোনা-রুপোর গয়না ও নগদ টাকা-সহ লক্ষ লক্ষ টাকার সামগ্রী চুরি হয়েছে বলে অভিযোগ।
  14. দিল্লির সত্য নিকেতনে ছয়তলা বিল্ডিং ধসে পড়ার ঘটনায় গ্রেপ্তার বাড়ি মালিক হরিরাম গুপ্তা, তাঁর স্ত্রী উর্মিলা ও ছেলে মহেশ।
  15. হরিয়ানার বাহাদুরগড়ে মঙ্গলবার ভোরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তিন পুণ্যার্থীর। আহত হয়েছেন অন্তত ১৫ জন। কুন্ডলি-মানেসর-পালওয়াল এক্সপ্রেসওয়েতে মান্ডোথি গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*