National Film Awards, এই প্রথম দিল্লির বাইরে গুজরাটে অনুষ্ঠিত হবে

Spread the love

রোজদিন ডেস্ক : 
দীর্ঘ ঐতিহ্যবাহী জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান (National Film Awards) এবার প্রথম দিল্লির বাইরে গুজরাটের একতা নগরে অনুষ্ঠিত হবে। আগামী ২২ সেপ্টেম্বর ঐতিহ্যময় এই উৎসবে রাষ্ট্রপতি দ্রৌপদীর মুর্মু পুরস্কার বিতরণ করবেন।
কেন এই উৎসব দিল্লি থেকে গুজরাটে স্থানান্তরিত হোল, সরকারি ভাবে কিছু জানানো হয়নি। একতা নগরে সর্দার বল্লভ ভাই প্যাটেলের সুবিশাল মূর্তি আছে।
১৯৫৪ সালে প্রথম এই চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। দেশের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্রপ্রসাদ সেখানে পুরস্কার দিয়েছিলেন।
তাৎপর্যপুর্ণভাবে গত মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একতা নগরে সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তির পাশে বিয়ের অনুষ্ঠান করার জন্য আর্জি জানিয়েছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*