ধর্মতলায় মিছিলে গোলমাল, গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : 
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে উত্তাল সমাবেশ থেকে গতকাল পুলিশ, সাংবাদিকদের আক্রমণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে রাজ্য। এই ঘটনায় এখন অবধি চিহ্নিত করা ৭০ জনের বিরুদ্ধে গুন্ডাদমন আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জানান। বিধানসভায় দৃশ্যত রুষ্ট মুখ্যমন্ত্রী বলেন, ওঁদের এমন শাস্তি দেওয়া হবে যে তাঁদের তিন পুরুষ মনে রাখবে।

গতকাল এসএফআই-সহ একাধিক বাম ছাত্র সংগঠনের সঙ্গে নিট নিয়ে প্রতিবাদ মিছিলে সামিল ছিলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থক রাও। দুপুরে শিয়ালদহ থেকে বিশাল মিছিল শুরু হয়ে ধর্মতলা যায়। সেখানে বাধা পাওয়ায় পুলিশকে লক্ষ্য করে জুতো, বোতল ইত্যাদি ছোঁড়া হয়। আক্রান্ত হন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও। অনেকে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
এই সব ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধান সভায় বলেন,এই সব আক্রমণের ঘটনায় সাতটি মামলা দায়ের হয়েছে, এতে গুন্ডাদমন আইন যোগ করা হয়েছে।
গতকাল পুলিশ আক্রান্ত হয়েও সংযম দেখিয়েছে দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, পুলিশ কোন প্ররোচনা, ফাঁদে পা দেয়নি। তা সবাই দেখেছেন। ওরা চাইছিল পুলিশ লাঠিচার্জ করুক, নাটক চলুক। কিন্তু পুলিশ সেই সুযোগ দেয়নি।

বিক্ষোভকারীদের আক্রমণে ছয় জন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। বিধানসভায় আজ এই ঘটনায় যে ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে, তাঁরা কেউ ছাত্র বা সিজেপির সদস্য না, নিট আন্দোলনের সঙ্গে তাঁদের কোন যোগ নেই বলে মুখ্যমন্ত্রী জানান৷ পাঁচ জন কুখ্যাত দুষ্কৃতির নাম ও জানান মুখ্যমন্ত্রী, তাঁরা হলেন রাজাবাগানের আফরোজ, খিদিরপুরের নাহিদ, একবালপুরের তনবির ও নিজাম এবং ওয়াটগঞ্জের রাহুল জামাল। হুঙ্কার দিয়ে মুখ্যমন্ত্রী বলেন,তিনি এই পাঁচ জনের নাম বললেন, গুন্ডাদমন আইনে এমন ব্যবস্থা নেওয়া হবে, গুন্ডাদের তিন পুরুষ মনে রাখবে। এই জন্যই এই আইন আনা হয়েছে। এর কতটা প্রয়োজন, মানুষ তা বুঝবেন বলে তিনি জানান।
প্রসঙ্গত, গতকাল রাতেই মুখ্যমন্ত্রী আহত সাংবাদিক দের দেখতে হাসপাতালে গেছিলেন।
প্রতিবাদ মিছিল থেকে সংবাদ মাধ্যম, পুলিশ কে আক্রমণের বিরুদ্ধে তাঁরা কঠোর ব্যবস্থা নিচ্ছেন বলে আজ বিধান সভায় দৃঢভাবে জানিয়ে দেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*