আরো ১২

Spread the love
  1. শুক্রবার ধর্মতলায় নিট প্রতিবাদীদের মিছিল থেকে পুলিশ ও সাংবাদিকদের আক্রমণ, বিভিন্ন ধারায় ৬টি মামলা দায়ের করল পুলিশ।
  2. গুণ্ডাদমন আইনেও মামলা দায়ের, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর।
  3. ঘটনার ভিডিয়ো ফুটেজ খুঁটিয়ে দেখে অপরাধীদের চিহ্নিতকরণের কাজ শুরু পুলিশের।
  4. শুক্রবার রাতে এসএসকেএমে গিয়ে জখম সাংবাদিকদের সঙ্গে দেখা করে ব্যবস্থার আশ্বাস মুখ্যমন্ত্রীর, নিলেন চিকিৎসার খোঁজখবরও।
  5. সেবাশ্রয় শিবিরের দুর্নীতি ও অনিয়ম নিয়ে বিধানসভায় বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী। কাউকে ছাড় নয়, কড়া হুঁশিয়ারি প্রশাসনিক প্রধানের।
  6. পূর্ব ঘোষণা মতো আজ শনিবার বিধানসভায় সিএজি বা ক্যাগ রিপোর্ট প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী।
  7. নিট প্রশ্নফাঁস ও দিল্লিতে ছাত্রদের ওপর পুলিশি জুলুমের প্রতি আজ শনিবার দুপুর দুটোয় পার্কসার্কাসে তৃণমূল ছাত্র-যুবদের মিছিল।
  8. আজ শনিবার ফের বৈঠক সিজেপি ও কেব্দ্রের, শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে সরব রাহুল গান্ধি।
  9. ছাত্র আন্দোলনের পাশে দাঁড়াতে সোমবার দিল্লি যাচ্ছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  10. রাজ্যে নীরবে বাড়ছে করোনা, এখনও পর্যন্ত রোগীর সংখ্যা আট।
  11. পরিস্থিতি উদ্বেগজনক না হলেও অবিলম্বে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার দাবি বিশেষজ্ঞদের।
  12. শুক্রবার মুকুন্দপুর এলাকার একটি ফ্ল্যাটে নাবালিকাকে মাদক খাইয়ে বেহুঁশ করে ধর্ষণের অভিযোগ নাবালক সহপাঠীর বিরুদ্ধে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*