রোজদিন ডেস্ক: রাজ্যে নতুন সরকারের একশো দিনের মধ্যে কলকাতায় শাসক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠেছে। কলকাতা সহ দেশের ঐতিহ্য বাহী মিষ্টি র বিপণি গুপ্তা ব্রাদার্স এ গিয়ে দাদাগিরি ফলালেন বিজেপি নেতা বিবেক ত্রিপাঠি। দক্ষিণ কলকাতায় এই বিপণি তে হিয়ে মিষ্টি র মান খারাপ অভিযোগ তুলে ব্যাপক চোটপাট করাই শুধু নয়, কর্মী দের গায়ে হাত ও তুললেন। তাঁদের আক্রমণে এক কর্মীর আঙুল ভেঙে যায়। মালিক পক্ষ জানান, আগের কোন সরকারের আমলে তাঁদের এমন হেনস্থা হয় নি।।ক্ষুব্ধ মালিক পক্ষ পুলিশে নালিশ করেন। পুরো ঘটনা সিসিটিভি তে দেখা গেলেও মূল অভিযুক্ত বিবেক ত্রিপাঠি আগাম জামিন পান। এই ঘটনা য় পুলিশের বিরুদ্ধে বিভিন্ন মহল ক্ষোভ ব্যক্ত করেছেন।। বিপণি তে ঢুকে কর্মীদের ওপর হামলা, মারধর করা সত্বেও পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে জামিন যোগ্য ধারা দেয় বলে জানা যায়। য্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে।
বিজেপি নেতা সায়ন্তন বসু অভিযুক্ত বিজেপি র কেউ নয় বলে দাবি করেন।
কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, তাঁরা এই ধরনের ঘটনা সমর্থন করেন না। দোষ করলে তার শাস্তি হবে।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি সহ বিজেপি রাজ্য নেতারা বারবার সতর্ক করলে ও ইতিমধ্যেই একাধিক বিজেপি নেতা, কর্মীদের বিরুদ্ধে তোলাবাজি , দাদাগিরি ইত্যাদির অভিযোগ উঠেছে।

Be the first to comment