রোজদিন ডেস্ক :
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে আজ বিকেলে মুম্বাইয়ের শিবাজি পার্কে ককরোচ জনতা পার্টির (সিজেপি) জেল ভরো আন্দোলনের সূচনা হোল। নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি-সহ একাধিক বলিউড তারকা সেখানে যান। দক্ষিণি তারকা প্রকাশ রাজ ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান।
বিশিষ্ট অভিনেতা নাসিরুদ্দিন শাহ আব্দোলন মঞ্চে উপস্থিত হতেই তাঁকে স্বাগত জানান সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তাঁকে আলিঙ্গন করেন নাসিরুদ্দিন।
নিট আন্দোলনে যন্তর মন্তরেও গেছিলেন তাঁরা। বিশিষ্ট গায়ক, সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি উদাত্ত কন্ঠে গান গেয়ে আন্দোলনের সূচনা করেন।
শিবাজি পার্কে সিজেপির কর্মসূচিতে পুলিশ অনুমতি দেয়নি। গতকাল রাতে মেরিন ড্রাইভে ব্যানার, ফেস্টুন দেওয়ার অভিযোগে আটক করা হয়েছিল অভিজিৎ দীপকে সহ অন্যদের।
পরে জিজ্ঞাসাবাদ করে তাঁদের ছেড়ে দেওয়া হয়। সিজেপির জেল ভরো আন্দোলন ঘিরে আজ সকাল থেকে ই মুম্বাই এ উৎসাহ উদ্দীপনা দেখা যায়। শিবাজি পার্কে জড়ো হন বহু মানুষ।।জাতীয় পতাকা হাতে, দেশাত্মবোধক ধ্বনি দেন। সেখান থেকে মহারাষ্ট্রর মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস-কে জেলে ভরার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন সিজেপি প্রতিষ্ঠাতা।
সূত্রের খবর, এরপর কলকাতা, বেঙ্গালুরু, গোয়া ইত্যাদি জায়গায় জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে জেল ভরো আন্দোলন করবেন তাঁরা। এই মাসের শেষে এই দাবিতে যন্তর মন্তরেও আন্দোলন হবে। জ্ঞানেশ কুমার ইস্তফা না দেওয়া অবধি তা চলবে।
অন্যদিকে সিজেপি-র বিরুদ্ধে পালটা আন্দোলনেও সরগরম হয়েছে মুম্বাই। নিজেদের জেন নেক্সট মুম্বাই পরিচয় দিয়ে তাঁরা সিজেপি-র বিরুদ্ধে ধ্বনি দিচ্ছেন।
শাসক বিজেপি এর নেপথ্যে আছে বলে ওয়াকিবহাল মহল মনে করেন।

Be the first to comment