রোজদিন ডেস্ক, কলকাতা:- শুক্রবার সকালে নিউটাউন লোহার ব্রিজের কাছে পরিত্যক্ত জঙ্গল থেকে উদ্ধার হল এক যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধর্ষণ করে খুন করা হতে পারে যুবতীকে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
জানা গেছে, শুক্রবার সকালে লোহার ব্রিজের কাছে পরিত্যক্ত জঙ্গলের ভিতর থেকে যুবতীর অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, যুবতীর মুখ থেকে গ্যাঁজলা বেরচ্ছিল। প্রাথমিকভাবে অনুমান, শ্বাসরোধ করে খুন করা হতে পারে যুবতীকে। খুনের আগে ধর্ষণ করা হয়েছে কি না, তা তদন্ত করে দেখছে নিউটাউন থানার পুলিশ। যুবতীর নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।
তবে পুলিশের দাবি, রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।জঙ্গলের গভীরে কে বা কারা যুবতীর দেহ ফেলে দিয়ে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Be the first to comment