রোজদিন ডেস্ক: মুঙ্গের থেকে পাঁচ ছেলে কে নিয়ে কাজে এসেছিলেন তিনি।।তারাতলা বিপর্যয়ে তিন ছেলেকে হারিয়ে বিপর্যস্ত রাজেন্দ্র কুমার রাম। ভাঙা মন নিয়ে জীবিত দুই ছেলে সহ ফিরে যাচ্ছেন তিনি। তিন জন তরতাজা তরুণ ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ তিনি।।ভয়াবহ এই দুর্ঘটনা কেড়েছে তাঁর তিন ছেলে ঘি কুমার, মন্নু কুমার ও শিরচাঁদ কুমারকে।
নকশায় ত্রুটির জন্য ই এই বিপর্যয় বলে মনে করেন তাঁরা ও।
অন্যদিকে ভয়াবহ এই দুর্ঘটনায় আজ আর কোন ও দেহের খোঁজ মেলেনি। গত কয়েকদিন দিন রাত এক করে অক্লান্ত পরিশ্রম করেছেন উদ্ধার কারীরা।। প্রবল বৃষ্টি তেও কাজ করে গেছেন। এখন অবধি মৃতের সংখ্যা ষোল।। আহত কয়েকজনের অবস্থা গুরুতর।
ধ্বংস স্তুপের নীচে আর কেউ নেই বলেই মনে করা হচ্ছে। কিভাবে এই ভয়ঙ্কর দুর্ঘটনা হোল এবার তার চুলচেরা তদন্ত হবে। প্রকৃত দায়ীরা কি ধরা পড়বেন সেই প্রশ্ন এখন সবার মনে।

Be the first to comment