এবার কি খরচ কমবে, জিএসটি কমার পরই ঘুরপথে বাড়ছে প্রিমিয়াম, স্বাস্থ্যবিমা নিয়ে আইআরডিএআই-র সঙ্গে বৈঠকে কড়া বার্তা কেন্দ্রের

Spread the love

রোজদিন ডেস্ক : ছিল ১৮ শতাংশ। এখন শূন্য। স্বাস্থ্যবিমায় জিএসটি শূন্য করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে বিমার খরচ কমার কথা, কিন্তু তা কমল কোথায়? এমনই প্রশ্ন আমজনতার। ২২ সেপ্টেম্বর থেকে গোটা দেশে নয়া বিধি কার্যকর হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে, কমা তো দূর, উল্টে ক্রমাগত বাড়ছে স্বাস্থ্য বিমার প্রিমিয়াম। একের পর বেসরকারি বিমা কোম্পানিগুলি নানাভাবে বাড়িয়ে দিচ্ছে প্রিমিয়াম। শুধু প্রিমিয়ামই নয়, ক্লেম মেটানোর ক্ষেত্রে নানা নিয়ম কানুনের গেঁরো, একাধিক অসঙ্গতিও দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে এবার হস্তক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। দেশের বিমা নিয়ন্ত্রক সংস্থা ইন্সুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া বা আইআরডিএআই-র সঙ্গে বৈঠক করেছে কেন্দ্রীয় সরকার। সেই বৈঠকে একাধিক পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। দেওয়া হয়েছে কড়া বার্তা। বিমার প্রিমিয়ামের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার পাশাপাশি এজেন্টদের কমিশনের উপরও নিয়ন্ত্রণ আনার ওপর জোর দেওয়া হয়েছে। সবমিলিয়ে জিএসটি কমার সুফল আমজনতার দরজায় পৌঁছে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ করতেও বলা হয়েছে। এখন দেখার আগামী এর সুফল কতটা পায় দেশের সাধারণ মানুষ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*