ফের নিম্নচাপ, সপ্তাহ জুড়েই বৃষ্টি ; কি জানালো আবহাওয়া দফতর?

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ফের নিম্নচাপ। গোটা সপ্তাহ জুড়েই চলবে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং আশপাশের অঞ্চলের উপর এখন রয়েছে নিম্নচাপ। এই কারণে রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টিও হতে পারে।

হাওয়া অফিস জানায়, মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টির জন্য কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সব জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো দমকা হাওয়া বইতে পারে। তবে জেলার সব জায়গায় ঝড়বৃষ্টি হবে না।

বুধবার থেকে শুক্রবার বৃষ্টি কিছুটা কমবে। ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। তবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার থেকে আবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। শুক্রবার ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তেমন কোথাও। তবে উপরের দিকের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*