দুটি পৃথক দুর্ঘটনায় আমেরিকায় মৃত্যু ভারতীয় ৬ জনের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আমেরিকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো হায়দ্রাবাদের একই পরিবারের ৪ জনের। জানা গেছে সপরিবারে গাড়িতে ফিরছিলেন তাঁরা। ডালাসে একটি ট্রাক পিষে দেয় তাঁদের। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় গাড়িতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তেজস্বিনী, শ্রীভেঙ্কট ও তাঁদের দুই সন্তানের।

সূত্রের খবর, আত্মীয়ের সঙ্গে দেখা করতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে আটলান্টায় গিয়েছিলেন শ্রীভেঙ্কট। ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। গাড়িতে আগুন ধরে যাওয়ার কারণেই চারজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। তাঁদের দেহ হায়দ্রাবাদে ফিরিয়ে আনার তোড়জোড় চলছে। সেখানেই তাঁদের শেষকৃত্য সম্পন্ন হবে।

আরোও অন্য একটি পথ দুর্ঘটনায় ক্লিভল্যান্ড নিউইয়র্কে স্টেট ইউনিভার্সিটির দুই ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় কনস্যুলেট। ঘটনাটি ঘটে ইস্ট কোকালিকো টাউনশিপে। ল্যাঙ্কাস্টার কাউন্টি কোরোনারের অফিস থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার সময়ে গাড়ি চালাচ্ছিলেন সৌরভ প্রভাকর, বয়স ২৩। তাঁর পাশেই বসেছিলেন মানব প্যাটেল, বয়স ২০। দু’জনেই গুরুতর জখম হন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁদের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*