রাজ্যে ১১ টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- নিম্নচাপের হাত ধরে বর্ষা আসায় টানা ১ সপ্তাহ ধরে রাজ্যে বৃষ্টিপাতের পর কখনও গরম তো কখনও শুষ্ক আবহাওয়া তো আবার কখনও বেজায় বৃষ্টি সতর্কতা জারি । শুক্রবার রাজ্যের সর্বত্র বজ্রবিদ্যুৎ-সহ কমবেশি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।পাশাপাশি, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ১১টি জেলায়।
শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে। তবে মূলত উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই জেলাগুলি হল দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া। এ ছাড়া কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
শুক্রবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। দিনে দু’-এক পশলা বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। শুক্রবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৫ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*