রোজদিন ডেস্ক, কলকাতা :- ৮দিন ধরে ৫ দেশের সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩ জুলাই, বৃহস্পতিবার তিনি পৌঁছেছেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ত্রিনিদাদ ও টোবাগোতে। সঙ্গে উপহার হিসেবে নিয়ে গিয়েছেন মহাকুম্ভের পবিত্র জল এবং রাম মন্দিরের একটি প্রতিরূপ। প্রধানমন্ত্রী নিজের হাতে উপহার তুলে দিয়েছেন সেই দেশের প্রধানমন্ত্রী কমলা পার্সাদ বিসেসারের হাতে। মুহূর্তটি শেয়ার করেছেন নিজের এক্স হ্যান্ডেলেও।
এক বিশেষ সূত্রের খবর, এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ সফরে এসেছেন। ত্রিনিদাদ ও টোবাগোতে পৌঁছেই তিনি সেখানকার প্রধানমন্ত্রী কমলা পার্সাদ বিসেসারের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠক দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করবে বলে মত বিশেষজ্ঞদের।
ত্রিনিদাদ ও টোবাগোতে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ‘শ্রী রামের প্রতি আপনাদের বিশ্বাসের কথা জানি। ভগবান রামের পবিত্র শহর এত সুন্দর যে তার মহিমা বিশ্বজুড়ে প্রশংসিত। আমি নিশ্চিত যে আপনারা সকলেই রামলালার অযোধ্যায় প্রত্যাবর্তনকে অত্যন্ত আনন্দের সাথে স্বাগত জানিয়েছেন। আপনারা অযোধ্যায় রাম মন্দির নির্মাণের সময় পবিত্র জল এবং শিলা পাঠিয়েছিলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ।’

Be the first to comment