সাত সকালেই মনোজিতকে নিয়ে কসবা আইন কলেজে পুলিশ, কিন্তু কেন?

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- শুক্রবার সকালেই কসবা আইন কলেজে গণধর্ষণকাণ্ডে মনোজিত মিশ্র সহ ৩ অভিযুক্তকে নিয়ে ল’ কলেজে হাজির পুলিশ। ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছে বলে জানা গেছে। শুক্রবার সকালে তিন অভিযুক্তকে নিয়ে কলেজে যান তদন্তকারীরা। কলেজের বিভিন্ন অংশে চলছে ঘটনার পুনর্নির্মাণ।

সূত্রের খবর, কসবা আইন কলেজের গণধর্ষণকাণ্ডে ধৃত মনোজিত মিশ্রর দাপট নিয়ে চাঞ্চল্যকর অনেক তথ্য সামনে আসছে। আদালতে জমা দেওয়া নথিতে মনোজিতকে ‘অত্যন্ত প্রভাবশালী’ বলে উল্লেখ করেছে পুলিশ।

ছাত্রদের প্রবল মারধর করা, প্রাণে মারার হুমকি, তাঁদের বাবা-মাকে ভয় দেখানো, মহিলাদের সঙ্গে অশ্লীল আচরণ, শ্লীলতাহানির অভিযোগ রয়েছে।  তা সত্ত্বেও বুক ফুলিয়েই এদ্দিন ঘুরেছে মনোজিত ও তার সঙ্গীরা। তাকে ছুঁতে পারেনি পুলিশও। ছাত্রদের একাংশের অভিযোগ, পুলিশকে থোরাই কেয়ার করত মনোজিত। পুলিশের উর্দি কেড়ে নেওয়ার হুমকিও দিয়েছিল একদা মনোজিত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*