নির্বাচন অবাধের লক্ষ্যে লোকভবনে হেল্পলাইন চালু

Spread the love

রোজদিন ডেস্ক : প্রথম দফা নির্বাচনের আগে রাজনৈতিক হিংসায় তেতে উঠেছে রাজ্যের বিভিন্ন এলাকা। দাঁতনে বিজেপি প্রার্থীকে আক্রমণ করার অভিযোগ উঠেছে। ভাঙা হয়েছে বহু মোটর সাইকেল।
এই তপ্ত পরিস্থিতিতে নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ, নিরপেক্ষ করার লক্ষ্যে লোক ভবনে হেল্পলাইন চালু করলেন রাজ্যপাল আর এন রবি।
আজ লোকভবনের পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তি তে জানানো হয়, নির্বাচন সংক্রান্ত যে কোন অভিযোগ নাগরিকরা সেখানে জানাতে পারবেন। এর জন্য ৯ টি ফোন নম্বর ও ই-মেল আইডি দেওয়া হয়েছে। যেখানে সরাসরি অভিযোগ জানানো যাবে।

রাজভবনের তরফে যে সব নম্বর দেওয়া হয়েছে, সেগুলি হল- ০৩৩-২৩০০-১০২২, ০৩৩-২৩০০-১০২৩, ০৩৩-২৩০০-১০২৪, ০৩৩-২৩০০-১০২৫, ০৩৩-২৩০০-১০২৬, ০৩৩-২৩০০-১০২৭, ০৩৩-২৩০০-১০২৮ এবং ০৩৩-২৩০০-১০৩৬। দেওয়া হয়েছে মেল আইডি— lokbhavanbengalhelpline@gmail.com।
উল্লেখ্য প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোস ও রাজ্যে গত পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে হেল্পলাইন চালু করেছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*