রোজদিন ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে শনিবার যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি র( সি জে পি) বিক্ষোভ আন্দোলন নিয়ে রাজধানী দিল্লিতে চূড়ান্ত সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে পশ্চিম বঙ্গ সহ একাধিক রাজ্যের দিল্লি গামী রাজধানী এক্সপ্রেস। শনিবার ওখানে একাধিক শাখায় বন্ধ রাখা হচ্ছে মেট্রো চলাচল।।সি জে পি র ডাকা বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়া আটকাতে এই সব ব্যবস্থা। এই ছাড়া যন্তর মন্তরের চার পাশে চার কিমি অবধি এলাকায় ইন্টারনেট পরিসেবা বন্ধ করা হয়েছে। বসানো হয়েছে তিনশোর বেশি সিসি ক্যামেরা। নজিরবিহীন নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে দিল্লি কে। মোতায়েন করা হচ্ছে কুড়ি হাজারের বেশি পুলিশ। সব মিলিয়ে যেন এক অদৃশ্য যুদ্ধের মোকাবিলা করা হচ্ছে।
শুক্রবার রাত অবধি যন্তর মন্তরে বিক্ষোভ সমাবেশের অনুমতি ও দেওয়া হয়নি দি জে পি। কারণ হিসাবে দিল্লি পুলিশের বক্তব্য, নিট আন্দোলনের সময় একদিনের জন্য অনুমতি নিয়ে এক মাসের বেশি ওখানে আন্দোলন চলেছিল।
অন্যদিকে দিল্লি পুলিশ বকলমে কেন্দ্রের এত বিরোধিতা সত্বে ও যন্তর মন্তরে বিক্ষোভে সমাবেশে বদ্ধ পরিকর সি জে পি ও।
দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে শুক্রবার সমাজ মাধ্যমে দৃঢ় ভাবে জানিয়ে দেন, যত বাধা ই আসুক, পুলিশ যত ই নিয়ন্ত্রণ করুক,১০ অক্টোবর তিনি যন্তর মন্তরে যাবেন ই। বিজেপি সরকার তাঁদের আন্দোলন প্রতিহত করতে সারা দেশে বহু তরুণ কে আটক করেছে। প্রধানমন্ত্রী র উদ্দেশ্যে সুর চড়িয়ে তিনি বলেন, তরুণ রা তাঁকে আর ভয় পায় না, যা হয় হোক শনিবার তাঁরা যন্তর মন্তরে যাবেন ই। এক ভিডিও বার্তায় অভিজিৎ দীপকে বলেন, এমনকি যদি তাঁকেও আটক করা হয়, প্রতিবাদ যেন শেষ না হয়ে যায়। তাঁর এই প্রত্যয় কে কুর্নিশ জানিয়েছেন বহু মানুষ। এইদিন থেকেই যন্তর মন্তর অভিমুখি হয়েছেন অনেকেই। কোন বাধাতেই তাঁরা পিছিয়ে যাবেন না বলে সি জেপি নেতারা জানিয়ে দেন।

Be the first to comment