রোজদিন ডেস্ক: দেশের তিনটি রাজ্যের পাঁচ টি বিধানসভা ও একটি লোকসভা আসনের উপ নির্বাচনে লাভবান হোল বিজেপি। পশ্চিম বঙ্গের দুটি বিধান সভা আসন ও অসমের একটি লোকসভা আসনের উপ নির্বাচনে জয়ী হয়েছে বিজেপি। অসমের লোকসভা আসন টি কংগ্রেসের দখলে থাকলেও উপ নির্বাচনে সেখানে বিজেপি জয়ী হোল।।২০২৪ সালে কংগ্রেসের প্রদ্যোত বরদলুই ওই আসনে ২ লক্ষের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন, তিনি গত মার্চ মাসে বিজেপি তে যোগ দিয়ে বিধায়ক হয়েছেন। তাঁর আসনে বিজেপি র দেবাশিস শর্মা প্রায় দেড় লক্ষ ভোটে জয়ী হয়েছেন।
তামিলনাড়ু তে মুখ্যমন্ত্রী বিজয়ের দল টিভিকে দুটি আসনের উপ নির্বাচনে ই জয়ী হয়েছে।
পুদুচেরির একটি বিধান সভা আসনের উপ নির্বাচনে ক্ষমতাসীন এন আর কংগ্রেস জয়ী হয়েছে।

Be the first to comment