রোজদিন ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তাঁরা যে ভোট চুরি র অভিযোগ এনেছেন রাষ্ট্র পতি তা উড়িয়ে না দেওয়ায় স্তম্ভিত বিরোধী নেতা রাহুল গান্ধী। শুধু মুখে নয়, সমাজ মাধ্যমে তিনি তা জানান। বলেন, দেশের রাষ্ট্র পতির সঙ্গে এক অবিশ্বাস্য বৈঠকে তিনি শান্তভাবে বসেছিলেন।।দেশের নির্বাচনী পদ্ধতি নিয়ে প্রধানমন্ত্রী মোদি ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ যে চরম বিপর্যয়ের রূপরেখা করেছেন, মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে তাঁরা স্মারকলিপি দেন। রাষ্ট্র পতি এই ভোট চুরির অভিযোগ অস্বীকার করেন নি দেখে তিনি স্তম্ভিত বলে রাহুল গান্ধী সমাজ মাধ্যমে লেখেন।
রাষ্ট্র পতিকে তিনি বলেছেন, রাজ্যের পর রাজ্যে কিভাবে ভোট চুরি হয়েছে, সারা দেশ তা জানে। রাষ্ট্র পতি তাঁদের এই নিয়ে তথ্য প্রমাণ দিতে বলেছেন। তাঁরা এর পাহাড় প্রমাণ তথ্য দেবেন। ইন্ডিয়া ব্লক আনন্দের সঙ্গে তাঁকে এর প্রত্যেক টি প্রমাণ দেবেন। রাহুল গান্ধী বলেন,
তাঁরা রাষ্ট্র পতির এই আশ্বাস কে স্বাগত জানাচ্ছেন যে তিনি এই বিষয় টি পরীক্ষা করবেন ও ব্যবস্থা নেবেন।
সমাজ মাধ্যমে এই পোস্টের সঙ্গে রাহুল গান্ধী রাষ্ট্র পতির সঙ্গে তাঁদের বৈঠকের ছবি ও দেন।
বিজেপি র প্রতিক্রিয়া : সমাজ মাধ্যমে রাহুল গান্ধীর এই বক্তব্য ছড়িয়ে পড়লে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
বিজেপি রাহুল গান্ধীকে নিশানা করে তীব্র সমালোচনা করেছে। বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী অভিযোগ করেন যে রাষ্ট্র পতি র সঙ্গে বৈঠকের বিষয়ে রাহুল গান্ধী আসলে যা হয়েছে তা বলেন নি। দেশের রাষ্ট্র পতি শুধু একজন ব্যক্তি না, প্রতিষ্ঠান ও। ইন্ডিয়া জোটের সঙ্গে রাষ্ট্র পতি র বৈঠকের পর রাহুল গান্ধী র বক্তব্য প্রকৃত সত্য না,তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।
এইদিন দেশের পাঁচ টি বিধান সভা ও একটি লোকসভা উপ নির্বাচনের ফলাফলের দিকে দৃষ্টি আকর্ষণ করে বিজেপি সাংসদ বলেন,কংগ্রেস কি এই সব উপ নির্বাচনের ভোটার তালিকা,এই নির্বাচন ও কাউন্টিং এজেন্ট দের ব্যাপারে চেক করে দেখেছে নির্বাচন পদ্ধতি তে কোন অনিয়ম হয়েছে কিনা? তাঁর অভিযোগ, কংগ্রেস প্রথমে বলল ইভিএম হ্যাক হয়েছে। এরপর এস আই আরে ভোটারদের নাম বাদ যাওয়ার কথা বলল। এর কোনটাই সত্যি না। কংগ্রেস ফলাফল নিয়ে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আবেদন করতে পারতো বলে তিনি মন্তব্য করেন।
মুখ্য নির্বাচন কমিশনারের কাজ নিয়ে রাহুল গান্ধী র দাবি, তাঁকে নিয়ে রাষ্ট্র পতির কাছে ভুল উপস্থাপনা করা দেশের গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক বলে সুধাংশু ত্রিবেদী অভিযোগ করেন।।

Be the first to comment