রোজদিন ডেস্ক : কলকাতা উচ্চ আদালতের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম আগামী কাল অবসর নিচ্ছেন। ২০২৩ সালের মে মাসে উচ্চ আদালতের বিচারপতির দায়িত্ব নেওয়ার পর একাধিক গুরুত্বপূর্ণ মামলা শুনেছেন ও রায় দিয়েছেন। রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি নিয়ে যেমন রাজ্য সরকারকে তিরস্কার করেছেন৷ কেন্দ্রর ভুমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন। সদা হাসিমুখ, মেরুদণ্ড সোজা রেখে চলা দক্ষিণ ভারতের এই বিচারপতি আইন আদালত প্রাংগণে খুবই শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তাঁর অবসরের খবরে আইনজীবি, বিচারক মহলে ও বিষাদের ছায়া।
২০০৯ সালে মাদ্রাজ উচ্চ আদালতের বিচারপতি টি এস শিবজ্ঞানম ২০২১ সালে কলকাতা উচ্চ আদালতের বিচারপতি পদে যোগ দেন। ২০৩৩ সালে হন প্রধান বিচারপতি। চার বছরে বহু গুরুত্বপূর্ণ ঘটনা মামলার সাক্ষী তিনি।
আগামী কাল আইনজীবিরা তাঁকে বিদায় সংবর্ধনা দেবেন বলে জানা যায়।
পরবর্তী প্রধান বিচারপতি কে হবেন তা এখন ও জানা যায়নি। আদালত মহলের ধারণা, বিচারপতি সুজয় পাল এই গুরুত্বপূর্ণ পদে বসতে পারেন।

Be the first to comment