দশে দশ

Spread the love
  1. আজ কম্বাইন্ড কমান্ডারস কনফারেন্স-এর সূচনায় কলকাতায় নরেন্দ্র মোদি। ১৯৭১ এই ইন্দিরা গান্ধির পর কোন প্রধানমন্ত্রী এইরকম ইস্টার্ন কমান্ডে হেডকোয়ার্টারে এলেন।
  2. ইতিমধ্যেই বিজয় দুর্গে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  3. প্রধানমন্ত্রী ছাড়াও আছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী প্রতিরক্ষা সচিবের থাকার কথা।
  4. কম্বাইন্ড কমান্ডারস কনফারেন্সে আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভাল, সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান (CDS) তিন বাহিনীর প্রধান-সহ পদস্থ আধিকারিকেরা।
  5. গত পাঁচ বছরে পূর্বাঞ্চলে এরকম কনফারেন্স হয়নি। ভারতের সীমান্ত নিরাপত্তা, চীন, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান নিয়ে আলোচনার সম্ভাবনা বলে সূত্রের খবর।
  6. অবসর নিতে চলেছে মিগ- ২১ (Mig- 21) । ২৬ সেপ্টেম্বর চন্ডিগড়ে ফেয়ারওয়েল সেরিমনি। ৬০ বছরের বেশি সময় ধরে দেশকে পরিষেবা দিয়েছে মিগ-২১। শৌর্য, বীর্যের প্রতীক মিগ- ২১।
  7. পূর্ব মেদিনীপুরের খেজুরিতে সমবায় সমিতির নির্বাচনে ৯টি আসনের মধ্যে ৯টিতেই জয় বিজেপির।
  8. কোচবিহারের তুফানগঞ্জ-এ গলায় নলী কাটা অবস্থায় মহিলার দেহ উদ্ধার।
  9. বালুরঘাটের রঘুনাথপুরে খাটের তলা থেকে ৬০ লক্ষ টাকা উদ্ধার। চারজন গ্রেপ্তার।
  10. নিউ টাউনে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্র । ১১ সেপ্টেম্বর থেকে নিখোঁজ। অজয় হালদার ছেলেটির নাম। ছেলেটির বাড়ি মৃধা মার্কেটের আনন্দ পল্লীতে। নিউ টাউন থানা বিষয়টি তদন্ত করে দেখছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*