ডালাসে ভারতীয় খুন, বাইডেন প্রশাসনকে তোপ ট্রাম্পের

Spread the love

রোজদিন ডেস্ক : ডালাসে  ভারতীয় বংশোদ্ভূত চন্দ্র নাগমাল্যর নৃশংস হত্যার ঘটনা য় প্রাক্তন রাষ্ট্রপতি বাইডেন প্রশাসনকে দায়ী করলেন ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অভিবাসীদের নিয়ে তাঁর প্রাশাসন কঠোর ব্যবস্থা নেবে বলে ফের জানিয়ে দেন তিনি।  বলেন, বাইডেনের অযোগ্য প্রশাসন ওই ব্যক্তিকে কিউবায় ফিরিয়ে দিতে পারেনি। একাধিক অপরাধে অভিযুক্ত ওই হত্যাকারী কে কিউবা নিতে চায়নি। নিহত ভারতীয় চন্দ্র নাগমাল্যকে ট্রাম্প অত্যন্ত সুভদ্র ব্যক্তি বলে মন্তব্য করেন।

প্রসঙ্গত, গত সপ্তাহে ডালাসে  মোটেল ম্যানেজার চন্দ্রকে তাঁর স্ত্রী, পুত্র ও অন্যদের সামনে নৃশংস ভাবে মাথা কেটে হত্যা করে মার্টিনি নামের এক যুবক। আদতে কিউবার বাসিন্দা ওই ব্যক্তি আগেও বিভিন্ন অপরাধে যুক্ত ছিল, কিউবা তাকে ফেরত নেয়নি। সে এই দেশের ও কেউ নয় বলে মন্তব্য করেন ট্রাম্প। তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। সঙ্গে ফের স্পষ্ট করেন,  কাউকে অবৈধ ভাবে আমেরিকায়  থাকতে দেওয়া হবে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*