রোজদিন ডেস্ক : নেপালের সাম্প্রতিক গণবিক্ষোভের সুযোগে কারাগার থেকে পলাতক বন্দিদের ফিরতে কড়া বার্তা দিল প্রশাসন। ইতিমধ্যে সরকারের ডাকে সাড়া দিয়ে বেশ কিছু বন্দি ফিরলেও ১১ হাজারের বেশি এখনও পলাতক। তারা গা ঢাকা দিয়ে আছে, অনেকে দেশের বিভিন্ন প্রান্তে অপরাধমূলক কাজকর্মও করেছে, অনেকে সীমান্ত পেরিয়ে অন্য দেশে যাওয়ার ও চেষ্টা করছে বলে খবর। নয়া সরকার এই সব কোনভাবে বরদাস্ত করবে না বলে হুশিয়ারি দিয়েছে। গত শুক্রবারের মধ্যে পলাতক বন্দিদের ফিরে আসার সময়সীমা দেওয়া হলে অনেকেই ফিরে আসেন৷ তবে কাল রাত অবধি বহু কিশোর-সহ ১১ হাজার বন্দি এখনও পলাতক। দেশের কারা বিভাগের শীর্ষ আধিকারিক চমেন্দ্র ন্যুপান জানিয়েছেন, তাদের ধরতে বিশেষ অভিযান হবে। পলাতক বন্দিরা ছাড়াও অন্য অপরাধীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার তিনি বার্তা দেন।
নেপালের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে ভারত এর সীমান্তেও কঠোর নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা জারি আছে।

Be the first to comment