শুভেন্দু অধিকারীর প্রার্থীপদ খারিজের আবেদনও খারিজ উচ্চ আদালতে 

Spread the love

রোজদিন ডেস্ক  :

তাঁর প্রার্থীপদ বাতিলের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল উচ্চ আদালতে। আজ প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের বেঞ্চ মামলাকারীর কাছে জানতে চান, সংবিধানের কোন ধারায় তিনি শুভেন্দু অধিকারীর প্রার্থীপদ বাতিলের আবেদন জানিয়েছেন?

মামলাকারীর আইনজীবীরা এর উত্তর দিতে পারেননি। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই আবেদন খারিজ করে দেন।

উল্লেখ্য, বিদায়ী বিরোধী নেতা শুভেন্দু অধিকারী উস্কানিমূলক বক্তব্য রাখছেন এই অভিযোগ এনে নির্বাচনে তাঁর প্রার্থীপদ বাতিলের দাবিতে এই জনস্বার্থ মামলা দায়ের হয়।

এতে স্বস্তিতে শুভেন্দু অধিকারী ও তাঁর দল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*