প্রতিবেদন: সোমবার রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না বলে জানিয়েছেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। উল্লেখ্য, ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর কোলাঘাটের অফিসে তল্লাশিকে কেন্দ্র করে পুলিশের দায়ের করা এফআইআর খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মামলাতেই আদালত এদিন জানিয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া যাবে না।

Be the first to comment