রোজদিন ডেস্ক :
গুন্ডা দমন বিলে বক্তব্য রাখা নিয়ে আজ বিধান সভায় তৃণমূলের দুই শিবিরের কাজিয়া চলে শুরু থেকেই দুই শিবিরে বিভাজিত এই দলে আজকে বক্তব্য রাখবেন তা নিয়ে মুখ্য সচেতক আখরুজ্জামান অধ্যক্ষকে তালিকা জমা দেন।
এই বিলের ওপর বলতে উঠে মমতাপন্থী বর্ষীয়ান বিধায়ক শোভনদেব চ্যাটার্জি জানান, তাঁর বদলে কুণাল ঘোষ বক্তব্য রাখুন। তিনি এই নিয়ে কিছু বলতে চান না। অধ্যক্ষ জানান, তালিকায় যাঁর নাম আছে তিনিই বলবেন। মন্ত্রী তাপস রায়কেও এই কথা বলতে শোনা যায়। এই নিয়ে তখন বিতর্ক বাধে। কুণাল ঘোষকে দেখা যায় ঋতব্রতপন্থীদের আসনের দিকে এগিয়ে গিয়ে কিছু বলতে। এরপর বিজেপি বিধায়কদের সঙ্গেও তাঁর বিতন্ডা বাধে। এই তর্কাতর্কির মাঝেই একজনের টিপ্পনী শোনা যায়, যা করার নিজেদের ঘরের ঝামেলা নিজেরা মেটান।এখানে বসে ঝামেলা করবেন না।
পরে বিলের ওপর বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তৃণমূলের কে কোন শিবিরে তা নিয়ে তীব্র কটাক্ষ করেন।

Be the first to comment