HIGH COURT: পিছু হঠল এসএসসি, আদালতের নির্দেশে যোগ্য ৭৯ জমের চাকরি ফিরিয়ে দিল এসএসসি

Spread the love

রোজদিন ডেস্ক: শেষ পর্যন্ত পিছু হঠল স্কুল সার্ভিস কমিশন। আদালত অবমাননার মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে ৭৯ জন যোগ্য শিক্ষক-শিক্ষিকার চাকরি ফিরিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করল এসএসসি। আদালতে মুচলেকা দিয়ে এসএসসি জানিয়েছে, শূন্যপদের হিসাব খতিয়ে দেখে ছয় সপ্তাহের মধ্যে মামলাকারীদের চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে। বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের নির্দেশে আপার প্রাইমারির কাউন্সেলিং চলাকালীন ৭৯ জনকে কাউন্সেলিংয়ে সুযোগ দেওয়ার আবেদন জানানো হয়। তখন বিচারপতি সৌগত ভট্টাচার্য এসএসসিকে নির্দেশ দেন, সমস্ত দিক খতিয়ে দেখে তাঁদের কাউন্সেলিংয়ের সুযোগ দিতে হবে। কিন্তু এসএসসি সেই বিষয়ে গুরুত্ব দেয়নি। এরপরেই ওই ৭৯ জন শিক্ষক, শিক্ষিকা হাইকোর্টের দ্বারস্থ হন। দায়ের হয় আদালত অবমাননার মামলা। এদিন ম্যামলাকারীদের আইনজীবী বলেন, এই চাকরিহারা শিক্ষক, শিক্ষিকারা নবম-দশম এবং একাদশ-দ্বাদশে চাকরি পেয়ে যাওয়ায় আপার প্রাইমারির কাউন্সেলিংয়ে অংশ নেননি। অথচ ওই স্তরের চূড়ান্ত মেধাতালিকাতেও তাঁদের নাম ছিল। তাই আপার প্রাইমারির কাউন্সেলিংয়ে তাঁদেরও সুযোগ দেওয়া উচিত। এরপরেই আদালতের নির্দেশে তাঁদের নিয়োগ নিশ্চিত করে আদালতে মুচলেকা দিল স্কুল সার্ভিস কমিশন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*